গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ইন্দো-ভুটান নদী কমিশন, বিধানসভায় মুখ্যমন্ত্রী 

    ইন্দো-ভুটান নদী কমিশন, বিধানসভায় মুখ্যমন্ত্রী 

    0
    162
    Chief Ministers message of unity in the assembly not division on religion
    Chief Ministers message of unity in the assembly not division on religion
    ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন করার কথা নীতি আয়োগের বৈঠকে বলেছেন। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মুখ্যমন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গ হল নৌকার মতো। সব জল পশ্চিমবঙ্গে এসে পড়ে। যারফলে রাজ্যের মানুষকে ভুগতে হয়। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেকর্ড করে এসেছেন। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। যা কখনোই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কাম্য নয়। এদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর গরমকালে তা শুকিয়ে যায়। সেখানে তিস্তার জল বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষ পানীয় জল পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বন্যার জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে টাকা দেওয়া হলেও পশ্চিমবঙ্গকে দেওয়া হল না। ভুটান জল ছাড়লে কেন্দ্রকে তা জানানো হয়। রাজ্যকে জানানো হয় না। যারফলে বন্যায় পশ্চিমবঙ্গের বনভূমি, চ–বাগান ভেসে যায়।