
চোর সন্দেহে নৈহাটিতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মেরেছে জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটির জেটিয়ার একটি আবাসনে।
ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই আবাসনে বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল। সোমবার রাতে চুরির অভিযোগে বছর ২৭-র সুরজ চৌধুরিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকারই কয়েকজন। এরপর বেধড়ক মারধর করা হয় সুরজকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি যে নির্মীয়মাণ বাড়িতে সুরজ চৌধুরিকে পিটিয়ে মারা হয়েছে সেটি অজয় রায়ের।
যিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রবি নিয়োগীর ঘনিষ্ঠ। এর সঙ্গে সন্দেশখালির দুই দুষ্কৃতী শিবু হাজরা এবং শিবপ্রসাদ হাজরাও যোগ রয়েছে।
ছবি সৌজন্যে : এক্স









