
বিএসপি-র পর এবার তামিলনাড়ুর রাস্তায় দুষ্কৃতীদের নাম তামিলার কাটচি পার্টির নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে।জানা গিয়েছে, এদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন এনটিকে নেতা বালসুব্রহ্মণ্যম।
তখনই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে কিছু দুষ্কৃতী। ক্ষতবিক্ষত অবস্থায় ওই নেতার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান মেলেনি। মেলেনি সিসিটিভি ফুটেজও।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি কোনও রাজনৈতিক হত্যা নয়। ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন হয়েছেন এনটিকে নেতা। পারিবারিক বিবাদের কারণেও এমনটা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন। পেশায় আইনজীবী কে আর্মস্ট্রং রাজ্যে অন্যতম দলিত কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।









