গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পাঁচ মাস পর জেলমুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

    পাঁচ মাস পর জেলমুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

    0
    291
    Former Chief Minister of Jharkhand released from jail after five months 1
    Former Chief Minister of Jharkhand released from jail after five months 1
    পাঁচ মাস পরে রাঁচীর বিরসা মুন্ডা জেল থেকে বেড়িয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।  পাশে ছিলেন স্ত্রী কল্পনা সোরেন।
    হেমন্ত সোরেন জেলে থাকাকালীনই শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-র টিকিটে গিরিডির গান্ডেয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতে তিনি বিধায়ক হয়েছেন।শুক্রবার জেলের সামনে জেএমএম কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছিল মিষ্টি বিলির আয়োজন।জেল থেকে বেরিয়েই তাদের উদ্দেশে হাত নেড়ে, নমস্কার করে গাড়িতে ওঠেন হেমন্ত সোরেন। ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি।গ্রেফতারির পরে প্রথম নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন। কিন্তু ১৩ মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করেছিল।এরপরে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।