গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk প্রধানমন্ত্রীর কুর্সি ধরার লড়াইযে অভিষেকও ঃ মোদী

    প্রধানমন্ত্রীর কুর্সি ধরার লড়াইযে অভিষেকও ঃ মোদী

    0
    162
    PRODHAN MONTRIR KURSI DHORAR LORAI A ABHISHEK O MODI
    PRODHAN MONTRIR KURSI DHORAR LORAI A ABHISHEK O MODI
    প্রধানমন্ত্রীর কুর্সি ধরতে মিউজিক্যাল চেয়ারের লড়াইয়ে দাঁড়াবেন ভাইপোও। শনিবার ষষ্ঠদফার ভোট চলাকালীন বিহারের পাটলিপুত্রে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বিরোধী জোটকে আক্রমণ করে তিনি বলেছেন, লোকসভা ভোট সাংসদ নির্বাচনের ভোট নয়। প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। কিন্তু, ইন্ডিয়া জোটের ভাবনা হচ্ছে, পাঁচ বছরে তারা দেশকে পাঁচ প্রধানমন্ত্রী দিতে চায়। এই লড়াইয়ে রয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ওমর আবদুল্লা, সুপ্রিয়া সুলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের অন্যান্যরা।ইন্ডিয়া জোটকে সর্বাত্মক আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী জোট  ইন্ডিয়ার নেতারা সাম্প্রদায়িক। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছে তাঁরা। ভোটব্যাঙ্কের দাসত্ব নিয়ে কটাক্ষ করেছেন তিনি। মোদীর অভিযোগ, বিরোধী জোটের উদ্দেশ্য হল ভোটব্যাঙ্কের স্বার্থে তফসিলি জাতি-জনজাতি এবং অনগ্রসর শ্রেণির অধিকার কেড়ে নেওয়া। সেই অধিকার নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।