গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বক্তব্যে লজ্জিত, ক্ষমাপ্রার্থী, নতিস্বীকার কাঞ্চনের

    বক্তব্যে লজ্জিত, ক্ষমাপ্রার্থী, নতিস্বীকার কাঞ্চনের

    0
    118
    Ashamed apologetic resigned Kanchan
    Ashamed apologetic resigned Kanchan
    সরকার বেতন ও বোনাস হাত পেতে নেওয়া মন্তব্যে সমালোচিত হয়ে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক।
    সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তা দিয়ে তিনি বলেছেন, একটি ধর্নামঞ্চে তাঁর কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। জারজন্য তিনি দুঃখিত এবং লজ্জিত। কাঞ্চন আরও জানান, তিনি কোনও সাফাই গাওয়ার জন্য এই ভিডিয়োটি করেননি। তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন তাঁর ত্রুটি। তাঁর কথায়, বাড়িতে তাঁরও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পরে। এর পরেই তিনি ধৈর্যচ্যুতির সঙ্গত কারণ তুলে ধরেন। জানান, তাঁর ভাইয়ের সমান এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায়। ওই ব্যক্তি সে দিনও পরিষেবার কারণে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। সে দিনই ভেঙে পড়েন তিনি। বিধায়ক-অভিনেতা এও বলেন, তার পরেও তিনি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। পরিস্থিতির কারণে সকলে অশান্ত। জানান, তাঁর উপরেও আর জি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে। তিনিও আন্তরিক ভাবে নির্যাতিতার ন্যায় চাইছেন। ভিডিয়োর শেষে একজন সাধারণ মানুষের মতোই সকলের থেকে ক্ষমা চেয়ে নেন।