গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk রাজারহাট-নিউ টাউনে জমি, তদন্ত চান মুখ্যমন্ত্রী

    রাজারহাট-নিউ টাউনে জমি, তদন্ত চান মুখ্যমন্ত্রী

    0
    189
    Land in Rajarhat New Town Chief Minister wants investigation
    Land in Rajarhat New Town Chief Minister wants investigation

    রাজারহাট – নিউ টাউন এলাকায় কোন সংস্থাকে কত জমি দেওয়া হয়েছে এবং তার যথাযথ ব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবারের রাজ্যভিত্তিক প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী ওই এলাকার জমি বণ্টন নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষত দেবাশিস সেন হিডকোর চেয়ারম্যান থাকার সময়ে কী ভাবে, কাকে জমি দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি। জমির সদ্ব্যবহার হচ্ছে কি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান তা-ও। ওই বৈঠকে ছিলেন প্রাক্তন মুখ্যসচিব এবং এখন অর্থ দফতরের উপদেষ্টা হরি কৃষ্ণ দ্বিবেদী। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ,নবান্নের কার্যালয়ে না থেকে হিডকোয় বেশি সময় দিতে হবে হরি কৃষ্ণ দ্বিবেদীকে। সেখানে থেকে এই বিষয়গুলি অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।উল্লেখ্য,দীর্ঘদিন হিডকোর অন্যতম শীর্ষপদে ছিলেন প্রাক্তন আইএএস দেবাশিস সেন। অবসরের পরেও বেশ কয়েক বছর হিডকোর দায়িত্বে তাঁকে রেখেছিল নবান্ন। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন।