গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk নিরাপত্তা রক্ষীদের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

    নিরাপত্তা রক্ষীদের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

    0
    500
    আসানসোলে নিরাপত্তা রক্ষীদের ধাক্কায় গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শ্রমিকের।  ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কারখানার সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও কারখানার শ্রমিকেরা। জানা গেছে, মৃত যুবক বছর বাইশের সারথি মণ্ডল ওই কারখানার অস্থায়ী কর্মী ছিলেন। 
    সে জামুরিয়ার হিজলগড়া গ্রামের বাসিন্দা। কোনো এক কারণে জামুড়িয়ায় বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিকদের মধ্যে বিবাদ বাঁধে। এই ঘটনায় সারথিকে কারখানার নিরাপত্তারক্ষীরা আটক করে। শ্রমিকদের অভিযোগ ধৃত যুবককে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ফেলে দেয় নিরাপত্তারক্ষীরা।  এরপরেই লরির ধাক্কায় ঘটনাস্থলেই সারথির মৃত্যু হয়। দুর্ঘটনার কথা জানাজানির হওয়ার পরই প্রতিবাদে জামুড়িয়া শিল্পতালুকে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবার ও শ্রমিকরা। যদিও ঘটনার পর থেকে পলাতক নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।