গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সুপ্রিম কোর্টে মনোমোহনের প্রশংসা কেন্দ্র 

    সুপ্রিম কোর্টে মনোমোহনের প্রশংসা কেন্দ্র 

    0
    219
    Appreciation center of Manomohan in Supreme Court
    Appreciation center of Manomohan in Supreme Court

    সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের অর্থনীতির উদারীকরণে মনোমোহন সিংয়ের ভূমিকা যে অনস্বীকার্য, সেটা মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

    শিল্প নিয়ন্ত্রক বিল সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা শীর্ষ আদালতে বলেছেন, ১৯৯১ সালে ভারতের অর্থনীতির উদারীকরণ, লাইসেন্স রাজ শেষ করার ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনোমোহন সিংয়ের ভূমিকা অনস্বীকার্য। মনমোহন সিং এবং নরসিমা রাও কোম্পানি আইন, ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্টের মতো বহু আইন সংশোধন করেছেন। যার প্রভাব বর্তমান অর্থনীতিতে রয়েছে। নরসিমা রাও-মনোমোহন সিং এবং পরবর্তী ৩ দশকে যে সরকারগুলি এসেছে তারা লাইসেন্স রাজ খতম করতে অনেক আইন সংশোধন করেছেন। কিন্তু শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন বদলানোর কথা কেউ ভাবেননি। আসলে এই আইনের মাধ্যমে এখনও কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। যাতে কোভিডের মতো বিপদের সময় ওই শিল্পক্ষেত্রগুলি ব্যবহার করা যায়।