গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ২০১০-র পর তৈরি ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল – কোর্ট

    ২০১০-র পর তৈরি ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল – কোর্ট

    0
    170
    2010 er por toiri 5 lakh OBC certificate batil Court
    2010 er por toiri 5 lakh OBC certificate batil Court
    ২০১০-র পরে তৈরি হওয়া প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে অবৈধ।
    ২০১০-র পরে ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছিলেন তাদের অবশ্য চাকরি হারানোর ভয় নেই। এমনটাই স্পষ্ট করেছে হাইকোর্ট।  কিন্তু তাঁদের সার্টিফিকেট অবৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল বাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চড়ান্ত অনুমোদন নিতে হবে। তবে ২০১০ সালের আগে ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের সার্টিফিকেট বৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। ২০১০-এ বাম জমানার পর ২০১২-য় রাজ্য সরকার তরফে ওবিসি আইনে বদল করা হয়। সেই আইনে রাজ্য সরকার প্রযোজন মত ওবিসি সংরক্ষণে সক্ষম ছিল। অনগ্রসর শ্রেণিভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়ে দেয় পুরো প্রক্রিয়াটি অসাংবিধানিক। রাজ্য সরকারের কোনও এখতিয়ার নেই ওবিসি সংরক্ষণ বা তালিকা তৈরি করার। দীর্ঘ ১৪ বছর ধরে মামলা চলার পর বুধবার ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।