এক্সিট পোল যাই দেখাক না কেন, ২২৬ আসন পেরিয়ে যাবে তৃণমূল। ভিডিও বার্তায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এক্সিট পোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে সমীক্ষার ফল দেখাতে বাধ্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূল ২২৬ আসনে জিতবে বলে আশাবাদী তিনি। বাংলাকে জব্দ করতে গিয়ে নিজেরাই ভোটবাক্সে জব্দ হয়ে গিয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More






