
মোবাইলের টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দশ জনকে গ্রেফতার করেছে আসানসোল সাইবার থানার পুলিশ। ধৃতরের কাছ থেকে কয়েকটি মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
এমনটাই জানিয়েছেন, ডিসি অরবিন্দ কুমার।তিনি আরও বলেছেন, আসানসোল উত্তর থানায় ধীরেন মাঝি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশ পরে এই তদন্তটি সাইবার থানায় পাঠায়।
সাইবার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বুধবার বাবুইহাটি-সহ মোট পাঁচ জায়গায় তল্লাশি চালিয়ে দু’জন মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধীরেন মাঝির কাছ থেকে একটি টেলিফোন কোম্পানির টাওয়ার বসানোর নাম করে মাসিক ভাড়া ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিভিন্ন একাউন্টে প্রায় ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।









