
নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে মহিলা ডাক্তার-কে সুপারের হুমকি ঘটনায় হাসপাতালের সুপার ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো, মহিলা ডাক্তারদের আলাদা ঘর, শৌচালয়-র ব্যবস্থা এবং সঠিক ডিউটি রোস্টার, সমস্ত বিষয়েই শান্তিপুর হাসপাতালের সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে আলোচনা করা হয়েছে।
মহিলা ডাক্তার-কে হুমকির ঘটনায় অর্চনা মজুমদায় জানান, যে অভিযোগ মহিলা ডাক্তার করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তবে সঠিক সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, চেষ্টা করা হচ্ছে বিষয়টা নিয়ে বিভাগীয় তদন্ত করার।
তবে এই বিষয়ে বলার কিছু নেই তার কারণ মহিলা ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে কথা বলে এসেছেন, তার বাড়িতে চেষ্টা করা হচ্ছে তিনি যেন অন্যত্র বদলি হয়ে যেতে পারেন।









