
আর জি কাণ্ডে একবছরের আগের ঘটনায় একাধিক মামলায় হেয়ার স্ট্রিট থানায় ৪ চিকিৎসককে ফের ডেকে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাত, তমোনাস চৌধুরি, সুবর্ণ গোস্বামীকে সমন পাঠায় পুলিশ।
তারই প্রতিবাদে অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স বিক্ষোভে ফেটে পড়েন। হেয়ারস্ট্রিট থানার কাছে একটি মেডিক্যাল ক্যাম্পও করেন প্রতিবাদী চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন যখন যখন চিকিৎসকদের ডেকে হেনস্থা করা হবে। তখনই ওই এলাকায় মেডিক্যাল ক্যাম্প হবে।
চিকিৎসকদের অভিযোগ কোনও কারণ ছাড়াই তাদের ডেকে হেনস্থা করা হচ্ছে। অথচ দুষ্কৃতী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।






