
৪০০ নয় ১৫০ আসন পাবে বিজেপি। ভবিষ্যদ্বাণী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্য নিয়েছে এনডিএ।
কিন্তু বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি সাধারণত আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন না। তবে ১৫-২০ দিন আগে তিনি ভেবেছিলেন বিজেপি প্রায় ১৮০টি আসন জিতবে। কিন্তু এখন তিনি বলছেন, বিজেপি তথা এনডিএ জোট ১৫০টি আসনও পাবে না। তাঁরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছেন, বিরোধী জোট অত্যন্ত শক্তিশালী হচ্ছে। উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট অত্যন্ত শক্তিশালী। এবং তাঁরা নিশ্চিতভাবে এখানে ভাল ফল করবেন।এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল গান্ধী। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে দুর্নীতির চ্যাম্পিয়ন। নির্বাচনী বন্ড নাকী স্বচ্ছতার জন্য আনা হয়েছিল। তাই যদি হবে সুপ্রিম কোর্ট খারিজ কেন করেছে। কে টাকা দিল, কত টাকা দিল, কবে টাকা দিল, এই তথ্যগুলো কেন লোকানো হল। কোনও সংস্থা বড় অর্ডার পেলে, কিংবা সংস্থার অফিসে ইডি-সিবিআইয়ের অভিযান চললে কয়েকদিনের মধ্যে বিজেপিকে টাকা দিয়ে দিচ্ছে সংস্থাগুলি। মাঠে ময়দানে এটাকে তোলাবাজি বলে।









