গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পুলিশের কোল্ট রিভলভার, বিদেশি পিস্তল, সন্দেশখালি যেন যুদ্ধক্ষেত্র

    পুলিশের কোল্ট রিভলভার, বিদেশি পিস্তল, সন্দেশখালি যেন যুদ্ধক্ষেত্র

    0
    192
    sandeshkhali jeno jodhho khetro
    sandeshkhali jeno jodhho khetro
    পুলিশের কোল্ট অফিসিযাল রিভলভার, ৩টি বিদেশি পিস্তল, দেশি পিস্তল, প্রচুর কার্তুজ, বিস্ফোরক। এনএসজি-সিবিআইয়ের উদ্ধার করা অস্ত্রের ভাণ্ডারে সন্দেশখালি যেন একাধারে যুদ্ধক্ষেত্র।
    রীতিমত প্রেস রিলিজ করে ছবি দিয়ে কি কি উদ্ধার হয়েছে তার তালিকাও দিয়েছে সিবিআই।  সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বিদেশি অস্ত্র এবং প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো এবং রোবট টিমকে কাজে লাগানো হয়েছে। সন্দেশখালির শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আফিজুল খাঁয়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি, সরবেড়িযার মল্লিকপুরে হঠাৎই  শুক্রবার সকালে সিবিআইয়ের  ৫টি টিম খবরের ভিত্তিতে তল্লাশি চালাতে যা বেড়িয়েছে তাতে নড়েচড়ে বসেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। এরপরেই ছবি প্রকাশ করে সিবিআই উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা দেয়। তাতে বিভিন্ন ধরণের ৩৪৮ টি কার্তুজ, ১২০টি ৯এমএম ক্যালিবারের কার্তুজ, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজও মিলেছে। অস্ত্রের ভাণ্ডারের পাশাপাশি নেতার একতলা বাড়ি লাগোয়া  একটি মাটির ঘরে প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতেই চক্ষু চড়কগাছ সিবিআই টিমের। এরপরেই ইজরাযেি রোবট ব্যবহার করে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয় । সেই বোমাই ভেড়ির মাঝে আলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপরেই আশপাশের ভেড়ি এলাকা থেকে লোকজন সরানোর পর সন্ধের পর অন্ধকারে এনএসজির বম্ব স্কোয়াড বোমাগুলো নিষ্ক্রিয় করে। সন্দেশখালিতে অস্ত্রের খোজ মিলতেই দুপুরেই উত্তরবঙ্গ থেকে এনএসজি কমান্ডোদের উড়িয়ে আনা হয় ।অত্যাধুনিক তল্লাশিযন্ত্র এবং রোবট নিয়ে হেলিকপ্টারে তড়িঘড়ি সন্দেশখালিতে পৌঁছয় এনএসজি কমান্ডোরা।