
নরেন্দ্র মোদী, অমিত শাহকে আবারও পরিযায়ী বলে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী লিখেছেন বাংলা এবং বিজেপির মধ্যে মানসিকতার কোনও মিল নেই।
তৃণমূল বাংলার সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরার চেষ্টা করে। আর দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়। তাঁর কথায় এই নির্বাচনে মানুষ ওঁদের ভাগ্য নির্ধারণ করবে ও ষড়যন্ত্রের শাস্তি দেবে। শেষে তিনি লিখেছেন দেশের পথ দেখাবে বাংলাই।









