গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর-এর ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস

    আর জি কর-এর ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস

    0
    171
    আর জি কর হাসপাতালের ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিসে বলা হয়েছে, সোমবার হাসপাতালে স্পেশাল কাউন্সিলের বৈঠকে একাংশ চিকিৎসক ও ছাত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
    যাঁদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার পক্ষে অনুকূল নয়। এই কারণেই ৫১ জন চিকিৎসককে ১১ সেপ্টেম্বর এনকোয়ারি কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৫১ জনের মধ্যে ২০ জন হলেন হাউজ স্টাফ। দু’জন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট, এগারো জন ইন্টার্ন। সেই সঙ্গে বলা হয়েছে, কমিটির অনুমতি ছাড়া হাসপাতালের ক্যাম্পাসে তাঁরা ঢুকতেও পারবেন না। ওই নোটিসেই বলা হয়েছে, এই ৫১ জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনও কার্যকলাপে আপাতত থাকতে পারবেন না।