গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk জমির বদলে চাকরি, তেজপ্রতাপের বিরুদ্ধে সমন 

    জমির বদলে চাকরি, তেজপ্রতাপের বিরুদ্ধে সমন 

    0
    203

    জমির বদলে রেলে চাকরি মামলায় এবার লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। 

    ৭ অক্টোবর দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তেজপ্রতাপ যাদবকে। এই মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। যার ভিত্তিতে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব-সহ মোট ৮ জনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রথমবার তেজপ্রতাপ যাদবকে এই মামলয়ায় তলব প্রসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, এই দুর্নীতিতে তেজপ্রতাপ যাদবের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না, তিনি এ কে ইনফোসিস লিমিটেডের পরিচালকও ছিলেন। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। অভিযোগ, সেই সময় জমি ও টাকার বিনিময়ে বিহারের বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়। একের পর এক অভিযোগের জেরে গোটা ঘটনার তদন্তে নামে ইডি। ইডির পাশাপাশি এই ঘটনার তদন্তে নামে সিবিআই ২০২৩ সালের জুলাই মাসে সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালুপ্রসাদ যাদব, রাবড়ী দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে।