গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাসে হামলা

    বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাসে হামলা

    0
    214
    Attack on bus of traditional community in Bangladesh
    Attack on bus of traditional community in Bangladesh
    বাংলাদেশে সমাবেশে যাওয়ার পথে সনাতনী সম্প্রদায়ের বাসে হামলার অভিযোগ উঠেছে।এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সনাতনী সম্প্রদায়ের নেতারা।
    তাদের অভিযোগ, সনাতনী সম্প্রদায়ের দাবি-দাওয়া নিয়ে রংপুরের একটি সমাবেশে যাওয়ার জন্য যে সব বাস রিজার্ভ করা হয়েছিল সেগুলোর মধ্যে কয়েকটিকে আটকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
    আর কয়েকটি বাসে আটকে দেওয়ার পর যাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো যেতে দেয়।তবে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বাস আটকানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে তাঁরা শহরের একাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ি চেক করেছেন।অন্যদিকে কুড়িগ্রাম জেলা সনাতন জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু বলেছেন, একটি বাস কুড়িগ্রামের রাজারহাট থেকে রংপুরের দিকে যাচ্ছিল। কিন্তু কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া পয়েন্টে বাসে একদল লোক হামলা চালায়।অন্যদিকে, রংপুর নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, আন্দোলনে অনেক বিষয়ে স্বীকৃতি মিললেও তিন মাস হয়ে গেল তাদের বিষয়ে কোন সমাধান হয়নি। সাধুরা সমবেত হয়েছেন সনাতনীদের দাবি আদায়ে।