গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, জখম ২ ছাত্র

    বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, জখম ২ ছাত্র

    0
    142
    school er samne bisforan jakhom 2 chatra
    school er samne bisforan jakhom 2 chatra

    সোনারপুরে বোমাতঙ্কের মধ্যে বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণের জখম হয়েছে ২ ছাত্র। বনগাঁর খরুয়া রাজাপুর হাইস্কুলের ক্লাস ফাইভের দুই ছাত্র টিফিন টাইমে স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চিপসের স্তূপে তার দেখতে পেয়ে তাতে টান দেয়।

    আর তাতে বিস্ফোরণ ঘটে। ক্লাস ফাইভের এক ছাত্রের হাত গুরুতর জখম হয়। আঘাত লাগে আরেক ছাত্রেরও। সঙ্গে সঙ্গে দুই জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক ছাত্রে আঙুলে তিনটে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। স্টোন চিপসের মধ্যে কারা বিস্ফোরক রেখেছিল খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। এদিকে একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে সোনারপুরের এক বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীনই একটি মেল আসে স্কুলে। তাতে লেখা ছিল স্কুলের মধ্যে বোমা রাখা আছে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। হুলস্থূল পড়ে যায় স্কুলে। খবর পেয়ে অভিভাবকরাও চলে আসেন। প্রশাসনের নির্দেশে তড়িঘড়ি স্কুল খালি করা নির্দেশ দেওয়া হয়।

    এরপরেই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলে। স্কুলের হস্টেল থেকেও ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বন্ধ স্কোয়াডে। কোথা থেকে মেল পাঠানো হয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

    ছবি সৌজন্যে : নিজস্ব