
ফাঁসি হতে হতে বাঁচেন তিনি। সেই প্রেসিডেন্ট উদ্যোগেই জিম্বাবোয়েতে বন্ধ করে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।আফ্রিকার দক্ষিণাংশের এই দেশে শেষবার কোনও আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এবার সে দেশের পার্লামেন্ট বিল পাশ করে নতুন আইন নিয়ে আসা হয়েছে। জিম্বাবোয়েতে ৬০ জন আসামির মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া বাকি ছিল। তাদের প্রত্যেকের প্রাণদণ্ড রদ করা হয়েছে এবং কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।জিম্বাবোয়েতে শেষ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ২০০৫ সালে। তারপর থেকে আর কোনও আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি সে দেশে। সম্প্রতি কেনিয়া, লাইবেরিয়া এবং ঘানার মতো কিছু দেশেও আইন করে পাকাপাকি ভাবে বন্ধ হয়েছে মৃত্যুদণ্ড। ২০১৭ সালেই জিম্বাবোয়েতে মৃত্যুদণ্ড বন্ধ করার প্রস্তাব দেন সে দেশের প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। তাঁর সেই প্রস্তাবের সাত বছর পর অবশেষে পাকাপাকি ভাবে মৃত্যুদণ্ড বন্ধ হল।জিম্বাবোয়ের স্বাধীনতা যুদ্ধের সময়ে একটি ট্রেন উড়িয়ে দেওয়ার অভিযোগে ১৯৬০-এর দশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এমারসন মানগাগওয়াকে।
পরে অবশ্য তা বদলে ১০ বছরের কারাদণ্ড করা হয়। এবার সেই এমারসন মানগাগওয়ার হাত ধরেই জিম্বাবোয়েতে মৃত্যুদণ্ডের প্রথা বন্ধ হল।






