গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আরএসএস ভোট কেনার সমর্থনকারী, প্রশ্ন কেজরিওয়ালের 

    আরএসএস ভোট কেনার সমর্থনকারী, প্রশ্ন কেজরিওয়ালের 

    0
    167
    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কি অর্থের বিনিময়ে ভোট কেনা সমর্থন করে। আরএসএস প্রধান মোহন ভগবতকে চিঠি লিখে প্রশ্ন করেছেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
    সম্প্রতি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির জন্য দিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এবার অরবিন্দ কেজরিওয়াল আরএসএস প্রধান মোহন ভাগবতকে চিঠি দিয়ে বিজেপির রাজনীতি নিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন৷ আপ প্রধান প্রশ্ন তুলেছেন, আরএসএস কি বিজেপির অন্যায়কে সমর্থন করে। বিজেপি নেতারা প্রকাশ্যে অর্থ বিতরণ করছেন, আরএসএস কি ভোট কেনাকে সমর্থন করে। দলিত এবং পূর্বাঞ্চলি ভোটারদের নাম বৃহৎ আকারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আরএসএস কি মনে করে এটি গণতন্ত্রের জন্য ভাল। আরএসএস কি মনে করে না বিজেপি গণতন্ত্রকে দুর্বল করছে।অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের চিঠির পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, তিনি আম আদমি পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখেছেন।
    তাঁরা আশাবাদী অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা এবং প্রতারণার অভ্যাস ত্যাগ করবেন এবং নিজের মধ্যে অর্থপূর্ণ পরিবর্তন আনবেন।