গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বলিউড থেকে দুরে নার্গিস

    বলিউড থেকে দুরে নার্গিস

    0
    127
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ইন্ডাস্ট্রিতে পা রেখেই ছকভাঙা অভিনয়। নার্গিস ফাখরিকে মানুষ আবিষ্কার করেন রকস্টার সিনেমার ,হির চরিত্রে।

    যে চরিত্রে অনেক বলিউড অভিনেত্রীই নাকি বাতিল হয়েছিলেন। তার পর একে একে মাদ্রাজ ক্যাফে,ম্যায় তেরা হিরো, হাউসফুল-এর মতো সিনেমায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী।তবে হঠাৎ করেই ঘটে ছন্দপতন।বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী নার্গিস ফাখরি।এদিকে আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা নার্গিসের।তবে ঘটনাচক্রে নার্গিস ফাখরি পরিচিতি পান বলিউডে অভিনয় করে।অথচ মুম্বাই ইন্ডাস্ট্রির জার্নিটা ঠিকঠাক ধরে রাখলেন না তিনি। মায়ানগরী থেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। সম্প্রতি বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে মনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। এক সাক্ষাৎকারে নার্গিস জানিয়েছেন,বলিউডের কিছু গতবাঁধা বিষয়ে বিরক্ত হয়ে সরে গেছেন তিনি।তবে অনেকের সঙ্গে কাজ করে দারুণ উপভোগও করেছেন বলে জানিয়েছেন নার্গিস।তিনি বলেছেন,একটা অপ্রত্যাশিত ঘটনায় তিনি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। ওটা নিয়ে কথাও বলতে চান না।তাঁর কথায়,পুরুষদের ইগো দুনিয়াজুড়েই, সুতরাং এটার কথা আলাদা করে বলেন না।তা ছাড়া ইগোর ব্যাপারটা সবার ক্ষেত্রে সঠিকও নয়।অনেক অসাধারণ মানুষের সঙ্গেও কাজ করেছেন নার্গিস ফাখরি।নার্গিসের মতে, তিনি বলিউডের গতবাঁধা নাচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।জানিয়েছেন,আইটেম গান বিষয়টিও তাঁর কাছে একেবারে নতুন ছিল। বলেছেন, কোনো মেয়ে আইটেম গান করছে, সেটা মানুষ খুব একটা ভালোভাবে দেখে না।হিন্দি ভাষার মতো বলিউডের নাচও তাঁর কাছে অনেকটা এলিয়েনের মতো, তিনি শুধু শেখার চেষ্টা করেছেন।একইসঙ্গে ম্যায় তেরা হিরো অভিনেত্রীর মতে, যাঁরা বাইরে থেকে বলিউডে কাজ করতে আসেন, তাঁদের নিয়ে অতিরিক্ত আকর্ষণ দেখানো হয়।আলিয়া ভাট, সারা আলী খান কিংবা জাহ্নবী কাপুরের মতো যেসব শিল্পী চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন, তাঁদের ক্ষেত্রে তেমনটা ঘটে না। কিন্তু যখন কেউ সাধারণ পরিবার থেকে আসে, বিশেষ করে পশ্চিমী দেশগুলো থেকে, তখন তাদের বিবেচনা করা হয় আবেদনময়ী হিসেবে এবং যখন-তখন চাইলেই পাওয়া যাবে।

    তবে,নার্গিস অবশ্য বলিউড একেবারেই ছেড়ে দেননি,বরং কাজ কম করছেন। বর্তমানে অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ রয়েছে তাঁর হাতে।