
কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরের জেলাগুলি। বৃহস্পতিবার সকালে কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় ব্যাহত হয় বিমান পরিষ্কো।
বেশ কিছু ট্রেনও দেরীতে চলাচল করে। ফগ লাইট জ্বালিয়েই রাস্তায় গাড়ি চালাতে দেখা যায় গাড়ি চালকদের।
তবে রাজ্য কুয়াশার সাদা আস্তরণে ঢাকলেও এই মুহূর্তে শীত ফেরার কোনও পূর্বাভাস নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ফলে জানুয়ারির শেষ লগ্নে এসেও শীতের হিমেল পরশ পেতে হা-পিত্তেশ করতে হবে বাঙালিকে।









