গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নতুন আয়কর বিলের জন্য গঠিত কমিটিতে তৃণমূলের মহুয়া

    নতুন আয়কর বিলের জন্য গঠিত কমিটিতে তৃণমূলের মহুয়া

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লোকসভায় নবগঠিত স্থায়ী কমিটিতে ঠাঁই পেয়েছেন তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র। এই কমিটির সদস্যরা নতুন আয়কর বিল নিয়ে আলোচনা করবেন।
    ৩১ জনের কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। ১৩ ফেব্রুয়ারি নতুন আয়কর বিল পেশের পর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সিলেক্ট কমিটি গঠনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। নতুন কমিটির সদস্যদের মধ্যে ১৭ জন সদস্যই ক্ষমতাসীন এনডিএ শিবিরের। তাঁদের মধ্যে ১৪ জন বিজেপির। বিরোধী শিবিরের ১৪ সাংসদের মধ্যে রয়েছে কংগ্রেসের ছয়জন, সমাজবাদী পার্টির দ’জন, ডিএমকে, তৃণমূল, শিবসেনা উদ্ধব গোষ্ঠী, এনসিপির শরদ পাওয়ারের ও আরএসপির একজন করে সাংসদ রয়েছেন কমিটিতে। লোকসভার বাদল অধিবেশনের শুরুর দিনেই এই কমিটি তাঁদের রিপোর্ট জমা দেবে।
    বাজেট বক্তৃতাতেই নতুন আয়কর বিল আনার কথা জানিয়েছিলেন নির্মলা সীতরমণ। গত সপ্তাহে প্রথামাফিক সেই বিলে চড়ান্ত সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।