গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা

    ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভয়েস অব আমেরিকার সাংবাদিক এবং তাদের ইউনিয়নগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যা এসব প্রতিষ্ঠানে কর্মরতদের বাক-স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই মামলায় বাদী হয়েছে ভয়েস অব আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও কয়েকটি ইউনিয়ন।

    আর এতে বিবাদী করা হয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া,কারি লেক ও সেখানে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি অ্যারিজোনাকে।মামলায় বলা হয়েছে, বিশ্বের অনেক অংশে বস্তুনিষ্ঠ সংবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হারিয়ে গেছে এবং শূন্যতা পূরণের জন্য কেবল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমই অবশিষ্ট রয়েছে।

    লেক সম্প্রচার সংস্থাটিকে একটি ব্যাপক নষ্ট হিসাবে বর্ণনা করেছেন, যা ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করা দরকার। উল্লেখ্য,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ভয়েস অব আমেরিকা বস্তুনিষ্ঠ সংবাদের উত্স হিসেবে প্রায়শই কর্তৃত্ববাদী দেশগুলোর সংবাদ প্রচার করে আসছে।