গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports আতলেতিকোর রোমাঞ্চকর জয়

    আতলেতিকোর রোমাঞ্চকর জয়

    0
    207
    ছবি সৌজন্যে : এক্স

    লা লিগায় ট্রফি দৌড়ে বেশ পিছিয়ে পড়ছিল আতলেতিকো মাদ্রিদ।সেভিয়ার বিপক্ষে ম্যাচটিও যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠলেন পাবলো বাররিওস। তার অসাধারণ গোলে ২-১ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেল আতলেতিকো, যা কিছুটা হলেও টিকিয়ে রাখল তাদের শিরোপার সম্ভাবনা। সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা দারুণ করে স্বাগতিকরা।

    ম্যাচের সপ্তম মিনিটেই বক্সের বাইরে থেকে লুসিয়াঁ আগুমে অসাধারণ এক গোল করে এগিয়ে দেন সেভিয়াকে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেস।দ্বিতীয়ার্ধে দু’ দলই চেষ্টা চালালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত তৃতীয় মিনিটে মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে ড্রাইভিং রান দেন পাবলো বাররিওস। বক্সের বাইরে থেকেই নেওয়া তার বাঁ পায়ের শট সোজা জালে জড়িয়ে এনে দেয় জয়সূচক গোল।

    এই জয়ে কিছুটা হলেও ট্রফির লড়াইয়ে রয়ে গেল দিয়েগো সিমেওনের প্লেয়াররা। যদিও কাজটা এখনো কঠিন।৩০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৭, রিয়াল মাদ্রিদের ৬৩ এবং আতলেতিকোর ৬০। লিগের আর মাত্র ৮ ম্যাচ বাকি। তবুও হাল ছাড়তে নারাজ কোচ সিমেওনে। ম্যাচ শেষে তিনি বলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এই জয়ে আবারও ট্রফির স্বপ্ন দেখছে আতলেতিকো সমর্থকেরা।