
বৃষ্টি, কালবৈশাখীর দাপটে তাপমাত্রার কিছুটা পতন হলেও ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে আরও বাড়বে গরম, আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপর আবহাওয়া দফতর।
বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহ হতে পারে। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। পুরুলিয়া, বাকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় দাবদাহ বাড়বে আগামী কয়েকদিনে।
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।








