গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অ্যাপেলো হাসপাতালে নিয়ে আসা হল রাজ্যপালকে

    অ্যাপেলো হাসপাতালে নিয়ে আসা হল রাজ্যপালকে

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। আলিপুর কম্যান্ড হাসপাতাল থেকে তাঁকে এখানে স্থানান্তরিত করা হয়েছে।
    সেখানে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেই তাঁকে অ্যাপেলোতে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হার্টে বড়সড় ব্লকেজ এবং হার্ট অ্যাটাক হওয়ায় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। ফলে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন রয়েছে তাঁর। ইতিমধ্যেই অ্যাপেলো হাসপাতালে রাজ্যপালের জন্য বিশেষ একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
    আরও জানা যাচ্ছে, তাঁর ওপেন হার্ট সার্জারি করতে পারেন ডাক্তার সুশান মখোপাধ্যায়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।