গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata আগামী ৩ দিন ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    আগামী ৩ দিন ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আগামী ৩ দিন ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে।
    গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা ছিল। বৃহস্পতি এবং শুক্রবারও তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও। শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ২৬ তারিখের আগে আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভবনা নেই। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দীর্ঘক্ষণ বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। রবিবার থেকে দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
    বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও বৃষ্টিপাতের এখনও কোনও সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের দিক থেকে গরম হাওয়া পশ্চিমের জেলাগুলোয় ঢোকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।