গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ওড়িশায় বিস্ফোরক ভর্তি ট্রাক লুট করল মাওবাদীরা

    ওড়িশায় বিস্ফোরক ভর্তি ট্রাক লুট করল মাওবাদীরা

    0
    133
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    ওড়িশার রাউরকেলায় বিস্ফোরক ভর্তি ট্রাম লুট করেছে মাওবাদীরা। জানা যাচ্ছে, একটি পাথরখাদানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় ট্রাক আটকে বিস্ফোরক লট করে তারা।

    ইতিমধ্যে ওড়িশার পক্ষ থেকে ঝাড়খণ্ডকে সতর্ক করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, রাউরকেলার কেবলং থানা এলাকা দিয়ে বাঁকো পাথরখনির দিকে যাচ্ছিল ট্রাকটি। ওই পাথররখনির কাজের জন্যই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর, মাঝপথে ওই ট্রাকটি দাঁড় করায় একদল মাওবাদী।

    চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে সারান্ডার জঙ্গলের দিকে নিয়ে যায় তারা। এই ঘটনার পর থেকেই আর ট্রাকটির কোনও খোঁজ মেলেনি। এখনও পর্যন্ত ট্রাক চালক ও খালাসির কোনও খোঁজ মেলেনি।