গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বিস্কুট কারখানার আধিকারিক খুনে গ্রেফতার বেড়ে ২

    বিস্কুট কারখানার আধিকারিক খুনে গ্রেফতার বেড়ে ২

    0
    392
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়া থেকে অপহরণ করে খুন এবং বীরভূমে নিয়ে গিয়ে দেহ ফেলে আসার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। শনিবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা একজনকে গ্রেফতার করে। ধৃত যুবক রাজকুমার সাউ।
    পেশায় গাড়ির চালক রাজকুমার গোলাবাড়ি থানার পিলখানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর অপহরণের পর হাওড়া থেকে বীরভূমে এই চালক গাড়ি চালিয়ে নিয়ে যায়। গত বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের অফিসের কাছে একটি বেকারি প্রোডাক্ট গোডাউন এর আকাউন্টান্ট অনিমেষ মিত্র যখন দেড় লক্ষ টাকা ব্যাগে নিয়ে যখন ফজিরবাজার এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিল সেই সময় দুই বাইকরোহী তাকে অপহরণ করে।  তারপর তাকে বাইকে বসিয়ে নিয়ে ফরশোর রোড, কাজীপাড়া হয়ে সাঁতরাগাছি নিয়ে যায়। কোণা মোড়ের পরে বাইকের বদলে গাড়িতে তুলে তাকে বীরভূমের বোলপুরে নিয়ে যায়। সেখানেই গলায় লাল কাপড়ের ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনার তদন্তে নামে হাওড়া থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।
    এর আগে অভিষেক শোনকার নামে গোলাবাড়ি থানার এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিষেক নামে ওই ব্যক্তিকে শনিবার হাওড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।