গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata কলকাতার ফুটপাথে খুন, জয়নগরে গ্রেফতার ‘স্টোনম্যান’ রাজু

    কলকাতার ফুটপাথে খুন, জয়নগরে গ্রেফতার ‘স্টোনম্যান’ রাজু

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগে জয়নগর থেকে রাজু নস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। স্টোনম্যানের ধাঁচে ফুটপাথবাসীরাই রাজুর টার্গেট ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ। এর আগে স্টোনম্যানের ধাঁচে পার্ক সার্কাসেও এক ফুটপাথবাসীকে একইভাবে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনার সঙ্গে রাজর যোগ রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। একইভাবে রবীন্দ্র সরোবর ও লেক এলাকায় ফুটপাথবাসীদের ব্লেড ও পাথর দিয়ে মারার অভিযোগও রয়েছে। যে ব্যক্তিকে শরৎ বসু রোডে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল, সোমনাথ চক্রবর্তী নামে ওই ব্যক্তি মহেশতলার বাসিন্দা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে রাজুকে গ্রেফতার করে পুলিশ। জেরায় রাজু খুনের স্বীকার করেছে বলে খবর।

    মঙ্গলবার শরৎ বসু রোডে ফুটপাথে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল দেহটি। পাশে পড়েছিল প্রায় ১০ কেজি ওজনের একটা পাথর।