
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পছন্দই করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতেও তাঁর অনীহা রয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা থমকে থাকার মাঝে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি রাশিয়া এবং কিভের রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোলোদিমির জেলেনস্কিদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরেই জানা যায়, একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে পুতিন এবং জেলেনস্কির মধ্যে।
তার পরে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠকও হবে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছিল, রাশিয়া এবং ইউক্রেন দু’দেশই দ্বিপাক্ষিক স্তরে আলোচনার টেবিলে বসতে রাজি। তবে এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। কবে বৈঠক হবে, তা-ও এখনও স্পষ্ট নয়।






