গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হায়দরাবাদে রেভ পার্টিতে পুলিশের হানায় ধৃত ৬

    হায়দরাবাদে রেভ পার্টিতে পুলিশের হানায় ধৃত ৬

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    হায়দরাবাদের রেভ পার্টিতে হানা দিয়ে ৩ মাদকচক্রী-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার হায়দরাবাদের কাছে কন্ডাপুরের একটি রেভ পার্টিতে যৌথভাবে আচমকা অভিযান চালিয়েছে সাইবারাবাদ পুলিশ ও তেলেঙ্গানার বিশেষ মাদকবিরোধী দল।
    গ্রেফতার করা হয় ৬ জনকে। এর মধ্যে ৩ জনই মাদকচক্রী। বাকিদের মধ্যে রয়েছেন গৃহবধূ ও ইঞ্জিনিয়ারিং ছাত্র। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।
    মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে মাধাপুর ডিসিপি জি বিনীত জানিয়েছেন, মাদক ব্যবসায় যুক্ত ২ ব্যক্তি, ১ জন পাচারকারী ও ৩ জন ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। অন্য এক পাচারকারী বেঙ্গালুরুর বাসিন্দা রাহুল ইতিমধ্যেই পলাতক। যার সন্ধানে রয়েছে পুলিশ।