গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Birbhum রামপুরহাটে ছাত্রী খুনে প্রধান শিক্ষককে গণধোলাই

    রামপুরহাটে ছাত্রী খুনে প্রধান শিক্ষককে গণধোলাই

    0
    270
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রামপুরহাটে ছাত্রীকে খুনের পর খণ্ড বিখণ্ড বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় এবার প্রধান শিক্ষককে মারধর করেছেন গ্রামবাসীরা। স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে ঘিরে ধরেন গ্রামবাসীরা।
    পুলিশের সামনেই চলতে থাকে কিল, চড়, লাথি-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি অভিযুক্তকে বারবার আড়ালের চেষ্টা করেছেন প্রধান শিক্ষক। তাঁরা আতঙ্কিত বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে। ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর ফেরেনি ক্লাস সেভেনের ওই ছাত্রী। প্রায় ২০ দিন পর জঙ্গলের মধ্যে কালভার্টের নিচে বস্তাবন্দি খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয়। ছাত্রীর মাথা এবং দেহের কিছু অংশ উদ্ধার হয়েছে, দুটি হাত, পা এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
    পরিবারের অভিযোগের ভিত্তিতে ভৌতবিজ্ঞনি শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করে পুলিশ।