গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International থমকালো ট্রাম্পের এসক্যালেটর, অচল টেলিপ্রম্পটার

    থমকালো ট্রাম্পের এসক্যালেটর, অচল টেলিপ্রম্পটার

    0
    76
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিতে গিয়ে দুটি অঘটনের মুখোমুখি হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে। ভারতীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিতে স্ত্রী মেলানিয়াকেও সঙ্গী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷
    রাষ্ট্রপুঞ্জ ভবনের এসক্যালেটরে চেপে দোতলায় সভাকক্ষে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আচমকাই এসক্যালেরটি থেমে যায়। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েন রাষ্ট্রপুঞ্জ ভবন এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা আধিকারিকেরা। তাঁরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট দম্পতির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেন। যদিও দেরি না করে স্ত্রীকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হেঁটে উপরে উঠে যান। ভাষণেও বিপত্তির সম্মুখীন হন মার্কিন প্রেসিডেন্ট। দেখা যায় তাঁর টেলিপ্রম্পটার কাজ করছে না। তখন ক্ষোভ চাপা থাকেনি। ভাষণের এক পর্যায়ে মুখ খোলেন এসক্যালেটর এবং টেলিপ্রম্পটার নিয়েও। যদিও হাল্কা চালেই বলেন, রাষ্ট্রপুঞ্জ তাঁকে দুটি জিনিস দিয়েছে, একটা খারাপ এসক্যালেটর আর একটা অচল টেলিপ্রম্পটার।
    যদিও রাষ্ট্রপুঞ্জ ভবনের এই ব্যাখ্যার সঙ্গে সহমত নয় হোয়াইট হাউস। তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।