গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National এআই কণ্ঠস্বর নিয়ে আশা ভোঁসলের পাশে মুম্বই হাইকোর্ট

    এআই কণ্ঠস্বর নিয়ে আশা ভোঁসলের পাশে মুম্বই হাইকোর্ট

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের ফলে তাঁর কণ্ঠস্বর চুরি হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে অন্যান্য একাধিক তারকার মতো মুম্বই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৯১ বছর বয়সী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। খবর, উচ্চ আদালত তাঁকে সমর্থন জানিয়েছে। সাময়িক স্বস্তিতে আশা ভোঁসলে।
    বিচারপতি আরিফ এস ডক্টরের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন খ্যাতনামীর ব্যক্তিগত সম্পত্তি, তাঁর নাম, কণ্ঠস্বর, ছবি, ব্যঙ্গচিত্র বা এই ধরনের যে কোনও জিনিস ওই তারকার বিনা অনুমতিতে অন্য কেউ ব্যবহার বা প্রচার করলে, তা ওই ব্যক্তির অধিকার লঙ্ঘনের সমান। তাই আদালতের নির্দেশ, খ্যাতনামীদের অনুমতি ছাড়া তাঁদের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করা যাবে না। কোনও ব্যক্তি বা সংগঠন নানা সরঞ্জামের মাধ্যমে এই ধরনের অনৈতিক কাজে যুক্ত থাকলে তাঁদের শাস্তি দেওয়া হবে।
    তাঁর কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিকৃত করা হচ্ছে, এমন অভিযোগ ছিল আশা ভোঁসলের। পাশাপাশি, কিছু ব্যক্তি ও কিছু সংগঠন তাঁর কণ্ঠস্বর বিক্রি করে অর্থনৈতিক মুনাফা লুটছে বলেও অভিযোগ ওঠেছে। তাই একটা সময় বাধ্য হয়ে বাকি অভিনেতা ও গায়িকার মতো তিনিও উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।