গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া , মৃত ৩

    জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া , মৃত ৩

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণে মৃত হাঙ্গুর পুলিশ সুপার আসাদ জুবায়ের সহ ৩ এবং আহত ১।

    জানা যাচ্ছে , আহত ব্যক্তিটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে হাঙ্গুর পুলিশ চেকপোস্টকে লক্ষ করে প্রথম বিস্ফোরণটি হয়। প্রথম বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের পর গোটা এলাকায় জারি হয় রেড এলার্ট। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই অনুমান করছে। এর পেছনেও টিটিপি থাকতে পারে বলে অনুমান। তবে এখনো কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।