গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports টানা ৮ ম্যাচে জয়হীন জুভেন্টাস, বরখাস্ত কোচ

    টানা ৮ ম্যাচে জয়হীন জুভেন্টাস, বরখাস্ত কোচ

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ইগর টুডোর। প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল জুভেন্টাস।

    এক বিবৃতিতে ৪৩ বছর বয়সী টুডোরকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সেরি আয় রেকর্ড চ্যাম্পিয়নরা।উল্লেখ্য ক্রোয়াট কোচ টুডোর চলতি বছরের মার্চে থিয়াগো মোত্তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০০৬-০৭ সিজনে দিদিয়ে দেশমের পর তিনিই ছিলেন জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত সিজনে চার নম্বরে থেকে সেরি আ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় জুভেন্টাস।এই সিজনের শুরুটাও বেশ ভালো ছিল তাদের।সেরি আয় প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি।এরপরই তারা পথ হারিয়ে ফেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা এবং সেই তিনটি হার শেষ তিন ম্যাচে।

    এদিকে সেরি আয় আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার অষ্টম স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে।চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে জুভেন্টাস।