
আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। অন্ধ্র এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে বজ্রবিদ্যুৎণ্ড-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাডুতেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চলে এই নিম্নচাপের কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। আকাশ আংশিভাবে মেঘলা হওয়ার পাশাপাশি ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গেও কিছুটা চড়বে পারদ। উত্তরের সমতলের জেলাগুলিতে এবং তরাই অঞ্চলে বাড়বে তাপমাত্রা।
পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে শীতের আমেজ আপাতত উধাও রাজ্য থেকে।








