গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ২ লাখ কোটি বকেয়া মেটানোর দাবিতে মিছিল তৃণমূল সাংসদদের

    ২ লাখ কোটি বকেয়া মেটানোর দাবিতে মিছিল তৃণমূল সাংসদদের

    0
    70
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বুধবারের পর বৃহস্পতিবারও সংসদের বাইরে প্রতিবাদ মিছিল তৃণমূল সাংসদদের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্ল্যাকার্ড হাতে বিজয়চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেছেন তৃণমূল সাংসদরা।
    বাংলার ২ লাখ কোটি বকেয়া মেটানোর দাবিতে স্লোগান দিয়েছেন তাঁরা। পাশাপাশি আবাস, ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি তুলেছেন বিক্ষোভকারী সাংসদরা।
    একইসঙ্গে জলজীবন মিশনের টাকাও বকেয়া মেটানোর দাবি তুলেছেন তাঁরা। বুধবার গাজোলের সভা থেকেও মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। বুধবারও একই দাবিতে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সাংসদরা।