গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National গোয়ার নৈশক্লাবের মালিকের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি !

    গোয়ার নৈশক্লাবের মালিকের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি !

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গোয়ার নৈশক্লাবের পলাতক দুই মালিকের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারির আবেদন করা হয়েছে। সূত্রের খবর, নৈশক্লাবের দুই মালিক থাইল্যান্ড পালিয়ে গেছেন।

    ইতিমধ্যেই তাদের ধরতে থাইল্যান্ড রওনা দিয়েছে গোয়া পুলিশ। পাশাপাশি সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে তারা। আগেই তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছিল। এবার ইন্টারপোল নোটিশ জারি করার আবেদন করা হয়েছে। গতকাল ‘পলাতক’ অভিযুক্ত সৌরভ লুথরা সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন। গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে পার্টি চলাকালীন সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। ব্যবস্থাপনার গাফিলতির অভিযোগ তুলে তোলপাড় গোটা দেশ।

    এই ঘটনায় ইতিমধ্যেই তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এই তিন জনই ২০২৩ সালে আরপোরায় তৈরি হওয়া বির্চ বাই রোমিও লেনে নৈশক্লাবটিকে ছাড়পত্র দেন। পুলিশ আরপোরা-নাগোয়ার পঞ্চায়েত প্রধান রোশন রেদকরকে জিজ্ঞাসাবাদ করেছে। রোশনই অভিশপ্ত নৈশক্লাবটির জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করেছিলেন। এবার থাইল্যান্ড পুলিশ অভিযুক্তের নাগাল পায় কিনা সেটাই দেখার।