
এবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ না করলে দিল্লির অফিস ঘেরাও হবে।
তিনি নিজে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করে সদুত্তর চাইবেন বলে জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন কীসের ভিত্তিতে ৭ কোটি ডেটা এক ঘণ্টার মধ্যে দেখে কিভাবে রিলিজ করে দেওয়া হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। চিফ ইলেকশন কমিশনারের কি কোনও জাদুকাঠি রয়েছে, প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৩১ তারিখ সময়সীমা বেধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচন সদনে গিয়ে যা বলার বলবেন। আর যদি এই লিস্ট রিলিজ না হয় তবে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। হয় লিস্ট রিলিজ করতে হবে, নাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেছেন এসআইআর করে বাংলা দখল করতে গেলে মানুষ এফআইআর করে গণতান্ত্রিক প্রক্রিয়া জবাব দেবে।








