গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ২ জানুয়ারি থেকে এসআইআর বিরোধিতায় বাড়ি বাড়ি অভিষেক

    ২ জানুয়ারি থেকে এসআইআর বিরোধিতায় বাড়ি বাড়ি অভিষেক

    0
    92
    ছবি সৌজন্যে :ফেসবুক
    বছরের শুরু থেকেই এসআইআর নিয়ে রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভোটের আগে জনসংযোগও করবেন তিনি। জানিয়েছেন এসআইআই নিয়ে তার তোলা বহু প্রশ্নের উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। এবার মানুষের কাছে সেকথা বলতে যাবেন তিনি।
    এসআইআর প্রক্রিয়ায় অসুবিধেয় পড়া মানুষের পাশে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি থেকে আগামী একমাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি বারুইপুর থেকে কর্মসূচি শুরু হবে। পরদিনই ৩ তারিখ আলিপুরদুয়ারে যাবেন। তিনি জানিয়েছেন আগামী একমাস রাস্তায় থাকবেন। ১৫ বছর তৃণমূল সরকার কি কাজ করেছে তা মানুষের কাছে তুলে ধরা হবে। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন এসআইআর প্রক্রিয়ায় একটা মানুষের নাম বাদ যেতে দেবেন না। আর বছর শেষে সাংবাদিক সম্মেসনে তারই পুনরাবৃত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কমিশন এখন কার্যত হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। যত নির্দেশ, সব আসছে হোয়াটসঅ্যাপে। এবং একটা নির্দেশের সঙ্গে আরেকটা নির্দেশের মধ্যে কোনও মিল নেই। লজিক্যাল ডিসক্রিমেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনও অফিসিয়াল প্রেস রিলিজও করেনি।
    অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইলে মানুষ ছেড়ে কথা বলবে না। মানুষ জবাব দেবে। মাথা নত করতে হলে বাংলার মানুষের কাছে করবেন। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় শুরু হবে। তিনি নিজে সেখানে যাবেন।