গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri স্বরাষ্ট্রমন্ত্রীকে খোলাখুলি হুমকি দিক, তারপর মজা : মিঠুন

    স্বরাষ্ট্রমন্ত্রীকে খোলাখুলি হুমকি দিক, তারপর মজা : মিঠুন

    0
    446
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিতে হলে খোলাখুলি দিন, তারপর মজা দেখুন। অমিত শাহ-কে মুখ্যমন্ত্রীর হোটেলের বাইরে বেরোতে না দেওয়ার মন্তব্য নিয়ে এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর আরও দাবি,  হুমকি পুরোপুরি দিতে হয়, হাওয়ায় কথা বলে কিছু হবে না।
    সম্প্রতি তিনদিনের বঙ্গ সফরে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বাঁকুড়ায় সভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে স্বরাষ্টমন্ত্রীকে নাম না করে হুমকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে এসে পৌছান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাগডোগরা বিমান বন্দর থেকে তিনি এসে পৌছান শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হোটেলে।
    সেখানেই মিঠুন চক্রবর্তী বলেছেন, তার যদি ক্ষমতা থাকে তবে হাওয়াতে হুমকি না দিয়ে পুরোপুরি ভাবে বলুন যে পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী-কে ঢুকতে দেওয়া হবে না, তারপর মজা টা দেখবেন উনি।