গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বিজেপির আইটি সেলের ইনচার্জকে মার, অভিযুক্ত তৃণমূল 

    বিজেপির আইটি সেলের ইনচার্জকে মার, অভিযুক্ত তৃণমূল 

    0
    357
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপির পতাকা টাঙানোর অপরাধে দলেরই আইটি সেল ইনচার্জ ষষ্ঠীচরণ দে-কে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরের কঙ্কালীতলা এলাকায়। আক্রান্ত আক্রান্ত ষষ্ঠী চরণ দে’র অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তিনি কঙ্কালীতলা এলাকায় ছিলেন। সেই সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীরা সেখানে এসে তার উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে। ষষ্ঠীচরণ দে-কে উদ্ধার করে বোলপুরের সিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ষষ্ঠীচরণ দে।
    দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে শান্তিনিকেতন থানা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।