গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল, ইডির হানায় ব্রাত্য-র তোপ

    ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল, ইডির হানায় ব্রাত্য-র তোপ

    0
    62
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আইপ্যাকে ইডির অভিযানের প্রতিবাদে ব্লকে ব্লকে বিক্ষোভ দেখালো তৃণমূল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন নেতা মন্ত্রী থেকে তৃণমূল কর্মীরা।
    দেশের গণতন্ত্র বিপন্ন। ইডি, সিবিআইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্ল্যাকার্ড এভাবেই প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কর্মীরা। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও আবার কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। ইডির হানাকে যেন তেন ভাবে বাংলা দখলের চক্রান্ত বলে দাবি করেছেন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন একদিকে এসআইআর হবে, অন্যদিকে ইডি, সিবিআইকে পাঠানো হবে।
    রাজনৈতিকভাবে না পেরে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। মানুষই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রাত্য বসু।