গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International পশ্চিমের দেশগুলির তৈলভান্ডার গুঁড়ানো হবে : ইরান

    পশ্চিমের দেশগুলির তৈলভান্ডার গুঁড়ানো হবে : ইরান

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকাকে তেল দিয়ে সাহায্য করলে পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডারেও হামলা চালানো হবে। মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেগুলি। খার্গ দ্বীপে শনিবার আমেরিকা মুহুর্মুহু হামলা চালানোর পরই পাল্টা হুঙ্কার দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। 
    ইরানের খাতাম আল-আনবিয়া-র সদর দফতরের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দেশের তৈলভান্ডারগুলিকে যদি নিশানা করা হয়, তা হলে তাঁরাও সেই পথে হাঁটবেন। পশ্চিম এশিয়ায় আমেরিকাকে সাহায্যকারী দেশগুলির তৈলভান্ডারেও হামলা চালানো হবে। পশ্চিম এশিয়ায় বেশ কিছু তৈলভান্ডার রয়েছে যেগুলি আমেরিকার মালিকানাধীন।
    আবার এমন কিছু তৈলভান্ডার রয়েছে যেগুলি আমেরিকা যৌথ ভাবে পরিচালনা করে। এই তৈলভান্ডারগুলিকেই এ বার মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান।